ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৩১ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

ডেমরা থানা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৪

জামায়াতের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জামায়াতের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকার ডেমরা থানা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আলীসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি)) রাত ১০টার দিকে ডেমরার রসুলনগর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ডেমরা থানায় মঙ্গলবার (২ জানুয়ারি) মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়। সেখান থেকে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে সাধারণ জনমনে ভীতি সৃষ্টির করার পরিকল্পনা করছিলেন তারা, এমন সংবাদের ভিত্তিতে ডেমরা থানা পুলিশ অভিযান চালায়।

গ্রেপ্তার চারজন হলেন থানা আমির মোহাম্মদ আলী (৫৩), রোকন সদস্য মো. দেলোয়ার হোসেন মুরাদ (৬৮), মো. আবুল কালাম হাওলাদার (৫৬) ও মো. ফজলুল হক দেওয়ান (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম দৈনিক কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে চারজনকে আটক করতে সক্ষম হই। এ সময় তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যান। শিগগিরই বাকিদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসব। তাদের পরিকল্পনা কখনই বাস্তবে রূপ নিতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X