কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:১৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে আধা ঘণ্টা সময় বাড়ছে

ফাইল ছবি
ফাইল ছবি

রাতের বেলায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, আগামী শনিবার থেকে নতুন এই সময়সূচিতে মেট্রো ট্রেন চলবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জুলাই থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত যাবে।

তবে মেট্রোরেলের নতুন সময়সূচির সুবিধা সবাই পাবেন না। কেবল এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা শেষ দুটি ট্রেনে যাতায়াত করতে পারবেন। সিঙ্গেল জার্নি টিকিট দিয়ে ওই দুটি ট্রেনে চড়া যাবে না।

বর্তমানে সময়সূচিতে সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল, যা শুরু হয়েছে গত ৩১ মে থেকে। শুরুতে ১০ মিনিট পরপর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলছিল। পরের ধাপে ৬, তারপর ১২ ঘণ্টা সময় বাড়ানো হয়। এখন সাড়ে ১২ ঘণ্টার সময়সূচিতে এলো মেট্রোরেল। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ধাপে ধাপে সময় বাড়িয়ে একসময় মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের ৯টি স্টেশন খুলে দেওয়া হয়। মেট্রোরেলের এখন সাপ্তাহিক ছুটি শুক্রবার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পথও খুলে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X