কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:২১ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। পৃথক দুটি স্থানে কাটা পড়ে তারা নিহত হন।

জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বিমানবন্দরের আশকোনা রেলগেট এলাকা ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক আহত হন। এরপর রাত ৯টার দিকে মগবাজার রেলগেট এলাকায় অপর এক যুবক ট্রেনে কাটা পড়েন।

নিহত ওই দুই যুবকের মধ্যে মগবাজারের ঘটনায় নিহতের পরিচয় মিলেছে। তার নাম রেজওয়ান খান সাইমুন। আর আশকোনার ওই ঘটনায় নিহতের পরিচয় মিলেনি।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শানু মং মারমা জানান, সন্ধ্যার দিকে আশকোনা রেলগেটে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনে অজ্ঞাত যুবকের ধাক্কা লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

এ ছাড়া মগবাজার এলাকার এক পথচারী জানান, বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় সাইমুন নামের এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইমুনের বাবার নাম আব্দুল মান্নান। তিনি নয়াটোলা এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু জানান, নিহতদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X