কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকারি উদ্যোগের দাবি’

আমরাই পারি জোটের লোগো। ছবি : সংগৃহীত
আমরাই পারি জোটের লোগো। ছবি : সংগৃহীত

ট্রান্সজেন্ডার, হিজড়া এবং অন্যান্য মানুষের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ এবং সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি জোট।

শুক্রবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে ‘নারী নিরাপত্তা জোট’ এবং ‘আমরাই পারি জোট’ এ দাবি জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের মত একটি বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্রে লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ সত্যিই উদ্বেগের। এ ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী। ‘নারী নিরাপত্তা জোট’ ও ‘আমরাই পারি জোট’ সরকারের কাছে দাবি জানাচ্ছে, লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যে অশুভ শক্তি লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের জন্য হুমকির কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘সম্প্রতি গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের নিয়ে পাঠ্যপুস্তকে লিখিত গল্পটি ছিঁড়ে ফেলা এবং এই বিষয়টি নিয়ে কতিপয় কূপমন্ডূক, কুসংস্কারাচ্ছন্ন মানুষের আপত্তিকর, কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অথচ পাঠ্যপুস্তকে লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের নিয়ে তথ্য অন্তর্ভুক্তি নি:সন্দেহে সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ । পাঠ্যপুস্তক ছিঁড়ে ফেলার এই ঘটনা প্রমাণ করে লিঙ্গ বৈচিত্র্যের মানুষেরা বাংলাদেশে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে । লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের নিয়ে আপত্তিকর, হিংসাত্মক, সহিংস মন্তব্য, বক্তব্য, ভিডিও প্রকাশ ও প্রচারের মাধ্যমে তাদের প্রতিমূহুর্তের জীবন চরম অনিরাপদ, ভয়ার্ত আর সংকটময় হয়ে উঠছে। অথচ বাংলাদেশের সংবিধান মানুষের বৈচিত্র্যতাকে স্বীকৃতি দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X