কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৫ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ডাকে ঢাকা আসছেন অনুপম রায়

সংগীতশিল্পী অনুপম রায়। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী অনুপম রায়। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনসে গান পরিবেশন করতে ঢাকায় আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। অনুষ্ঠানে অনুপম ছাড়াও মাইলসসহ দেশের একাধিক শিল্পী গান পরিবেশন করবেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনসে গান পরিবেশন করবেন। তাকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে ১৯ জানুয়ারি অনুপম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি রিল শেয়ার করেন। তাতে ক্যাপশন দেন ‘ঝটিকা সফর ঢাকা।’ সেদিন তিনি ডিএমপির অনুষ্ঠানে অংশ নিতে চুক্তিবদ্ধ হন। এর আগেও একাধিকবার ঢাকায় গান গাইতে আসেন অনুপম।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, অন্যসব বছরের মতো বিকেলের পরিবর্তে এবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বই মেলার উদ্বোধন করার কথা রয়েছে। তাই অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X