প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভিজিটিং কার্ডে ডেকে নেয় খদ্দের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘স্মৃতিময় জীবনে আপনি কি একা? কোনো চিন্তা নেই। শতভাগ নিরাপদে এসি-নন এসি রুম। আপনি যদি মেয়ে নিয়ে আসেন, তাহলে রেট কম। আর আমাদের থেকে নিতে চাইলে রেট কিছুটা বেশি। মেয়ে ভেদে ভাড়া কমবেশি হতে পারে। আর হ্যাঁ, আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন।’

এমনসব তথ্যসংবলিত রং-বেরঙের ভিজিটিং কার্ড চোখে পড়ে রাজধানীর পথেঘাটে। এমন কার্ড ইদানীং বেশি পড়ে থাকতে দেখা যাচ্ছে মিরপুরের ফুটপাত-ফুটওভারব্রিজ, রাস্তা, কিংবা অলিতে-গলিতে। প্রতিটি কার্ডেই বড় করে লেখা মোবাইল নম্বরের পাশাপাশি থাকে একজন ভাইয়ের নাম। শাওন ভাই, সুমন ভাই, সাজু ভাই, সোহাগ ভাই- ভাইয়ের যেন কোনো শেষ নেই। তবে কারা এই ভাইয়েরা? কী তাদের কাজ, কেনই বা এমন অফার? জানতে আগ্রহী হয় কালবেলা টিম।

এরপর পরিচয় গোপন করে তাদের ফোন দেওয়া হলে প্রথমেই ভেসে আসে একজন নারীর কণ্ঠ। পরে তাদের সার্ভিস সম্পর্কে জানতে চাইলে ধরিয়ে দেন একজন পুরুষকে।

তিনি আমাদের বলেন, শেওড়াপারায় চলে আসেন। শতভাগ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া যদি ইনজয় করতে চান? ইনজয় করার মতো মেয়ে আছে। যত ধরনের ফ্যাসিলিটি আছে দিব। ঘণ্টা ১৫০০, ২০০০, ২৫০০ টাকা এবং নাইট আছে ৪০০০-৫০০০ টাকা।

পরে তাদের দেওয়া অস্থায়ী স্থান শেওড়াপারায় যাই আমরা। তবে সেখানে যাওয়ার পরপরই ঘুরে যায় গল্পের মোড়। হয়ত কোনোভাবে সন্দেহ হয় তাদের। ফলে ঘটনাস্থলে গিয়ে ফোন দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর আমরা ফোন দেই অন্য আরেকটি কার্ডের নম্বরে।

সেখানে ফোনটি রিসিভ করেন সাজু ভাই নামে একজন। যেতে বলেন মিরপুর-১০ শাহ আলী মার্কেটের সামনে। সেখানে গেলে তিনি আমাদের সঙ্গে দেখা করেন এবং একই কথাই বুঝিয়ে বলেন, শতভাগ নিরাপত্তাসহ উপভোগের ব্যবস্থাপনা সম্পর্কে।

এদিকে পড়ে থাকা এ ধরনের ভিজিটিং কার্ডের কারণে বিরক্ত স্থানীয় বাসিন্দা, দোকানদার ও পথচারীরা। বিষয়টি নিয়ে কথা হয় কয়েকজন পথচারীর সঙ্গে। তারা বলছেন, দেহ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট চক্রটি সাধারণ মানুষকে ভয়ানক ফাঁদের জালে আটকাতে পাড়া-মহল্লা-অলি-গলিসহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখছে ভিজিটিং কার্ড।

এ বিষয়ে আইনগত কোনো সুরাহা আছে কি না, তা জানতে যোগাযোগ করা হয় মিরপুর এরিয়ার কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে। তবে তারা কেউ এ বিষয়ে কথা বলতে আগ্রহ দেখাননি।

রাতের আঁধারে কিংবা নিরিবিলি সময়ে স্থান বুঝে রঙ-বেরঙের এই ভিজিটিং কার্ড এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যাতে সহজেই পথচারীদের নজরে পড়ে। না বুঝে এই পাতা ফাঁদে পা দিচ্ছেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১০

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১১

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১২

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৩

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৪

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৫

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৬

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৭

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৮

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৯

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

২০
X