কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ডেথ সেন্টেন্স’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন 

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘ডেথ সেন্টেন্স’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন। ছবি : কালবেলা
ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘ডেথ সেন্টেন্স’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন। ছবি : কালবেলা

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত সুবীর চৌধুরী কিউরেটোরিয়াল প্র্যাকটিস গ্র্যান্টপ্রাপ্ত জুয়েল এ রব-এর কিউরেটেড প্রদর্শনী ‘ডেথ সেন্টেন্স’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এর পরিচালক মি. এম ফ্রাঁসোয়া গ্রোসজিন।

তিনি বলেন, ‘এই প্রদর্শনীর অংশ হতে পেরে আমরা গর্বিত। আর্ট সবসময় সমাজের গল্প নির্ভয়ে, নিরপেক্ষভাবে তুলে ধরে। এখানেও সেই প্রয়াস নেওয়া হয়েছে যা আমাকে আনন্দিত করেছে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী এবং শিল্প লেখক মুস্তাফা জামান। তিনি বলেন, ‘ভায়োলেন্সকে ফোকাস করে এই ইন্টারডিসিপ্লিনারি প্রদর্শনী একটি সাহসী পদক্ষেপ। ইতিহাসের এই অংশটি কেউ হয়তো সেভাবে তুলে ধরে না। এই প্রদর্শনী আমাদের ভাবাবে, জানাবে কীভাবে বারবার সামাজিক ও ভৌগোলিক পটভূমির পরিবর্তনে যুদ্ধ, হত্যা ও ধ্বংস জড়িত ছিল। ইতিহাসের এই দিকটাও তুলে ধরার প্রয়োজন আছে।’

আনিসুজ্জামান সোহেল, ইমরান সোহেল, প্রমথেশ দাস পুলক, নাজমুন নাহার কেয়া এবং শিমুল দত্তর কাজ নিয়ে সাজানো হয়েছে এই বহুমাত্রিক প্রদর্শনী। অ্যাক্রেলিক, নিউ মিডিয়া, ভাস্কর্য, ভিডিও আর্ট, স্কাল্পচার, জলরং, ড্রইং, মৃৎশিল্পসহ বিভিন্ন রকম মাল্টি ডিসিপ্লিনারি মাধ্যমে আনুমানিক ৮০-৯০টি শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X