শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি কার্যালয়ে গিয়ে মুশতাক প্রসঙ্গে যা বললেন তিশার বাবা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খন্দকার মুশতাক আহমেদ মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

পরে সাংবাদিকদের সাইফুল ইসলাম বলেন, আমাকে এবং আমার ছোট মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে আবেদন করতে ডিবি অফিসে এসেছি।

তিশার উদ্দেশে সাইফুল ইসলাম বলেন, ‘আমি মুশতাকের ছায়াটাও দেখতে চাই না। মুশতাকের নামটা শুনলে আমার অজুটাও নষ্ট হয়ে যায়। আম্মু তুমি আমার কাছে ফিরে এসো, কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়, সেটার আবার লাইনে তুলে সামনে আগোনো যায়। তুমি আমার কাছে ফিরে এসো, মুশতাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘একটা মেয়ে কতটা জিম্মি হলে বাবা-মায়ের বিরুদ্ধে কথা বলতে পারে। তিশাকে খুব রেস্ট্রিকসনে রাখে, তাকে মোবাইলেও কথা বলতে দেয় না। কথা বলতে দিলে মুশতাক পাশে বসে থাকে। একদিন আমার স্ত্রী তিশাকে বলছিল, মুশতাকের কাছ থেকে না এলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। জবাবে তিশা বলে, আম্মু আমার অনেক অশ্লীল ছবি মুশতাকের কাছে আছে। ছবিগুলো ফিরিয়ে দিলে লাথি দিয়ে চলে আসতাম।’

ডিবির অতিরিক্ত কমিশনার (ডিবি) বরাবর লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল নম্বর থেকে হোয়াটসআপে ফোন করে আমাকে বলেন, আপনি কী তিশার আব্বু বলছেন, আমি হ্যাঁ বললে তিনি বলেন, আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব।

এরপর দেখি আমার মোবাইলে আরও দুটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটে কল আসে। আমি এত রাতে ঘুমিয়ে যাওয়ায় সকালে উঠে এসব নম্বর থেকে মিসড কল দেখতে পাই, যা আমার জন্য অশুভ ও উদ্দেশ্যেপ্রণোদিত। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X