কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আগের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার শক্তিশালী : পররাষ্ট্রমন্ত্রী 

ডিইউজে দ্বি বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
ডিইউজে দ্বি বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের আগের চারবারের তুলনায় বর্তমান সরকার বেশি শক্তিশালী। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন ঘিরে অনেক প্রতিকূলতা ছিল। সমস্ত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। আগের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার বেশি শক্তিশালী।

মন্ত্রী বলেন, যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল; তারা নির্বাচনের পর বিদেশিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ৭০টি দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একযোগে কাজ করতে চেয়েছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অভিনন্দন জানানোর পর ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে।

বিএনপি নেতা মির্জা ফখরুল এবং আমীর খসরু ছাড়া পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাড়া পাওয়ার পর তারা বলছে, আওয়ামী লীগ সরকার গঠন করলেও তারা জনগণের কাছে হেরে গেছে। নির্বাচন বর্জন করার কারণে তারা কর্মীদের তোপের মুখে পড়েছে। অপ্রীতিকর অবস্থার সৃষ্টি যেন না হয় সে জন্য তারা এসব বক্তব্য রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X