কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ল্যাবএইডের ছাদে অবৈধ রেস্তোরাঁ, ২ লাখ টাকা জরিমানা

ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

রাজধানীর গ্রিনরোড সংলগ্ন ল্যাবএইড হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটির ছাদে নকশাবহির্ভূত রেস্টুরেন্ট পাওয়া যাওয়ায় এবং রেস্টেুরেন্টের রান্না ঘরে রাখা গ্যাস সিলিন্ডারে লিকেজ থাকায় এ জরিমানা করা হয়।

রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে পৌনে ৪টা থেকে ঘণ্টাব্যাপী ল্যাবএইড হাসপাতালে অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ল্যাবএইড হাসপাতালের অষ্টম তলায় তাদের নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট বা কাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। যেটা নকশাতে ছিল না। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও ত্রুটি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে সিঁড়ির পাশে রেস্টুরেন্টটির কিচেনে ব্যবহারের জন্য বেশ কয়েকটি সিলিন্ডার পাওয়া যায়। যা সবার জন্য ঝুঁকিপূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তবে জরিমানা করলেও রেস্টুরেন্টটি ভাঙার বা সরিয়ে ফেলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নির্বাহী ম্যাজেস্ট্রেট বলেন, যেহেতু এটা একটা হাসপাতাল রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সেহেতু মানবিক কারণে ভাঙার কোনো নির্দেশ দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এর আগে অভিযানের শুরুতে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের ক্যাফেটেরিয়ার প্রবেশ করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ক্যাফেটেরিয়ার রান্নার পরিবেশসহ সার্বিক বিষয় তদারকির করা হয়।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের একটি ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। অনুমতি না থাকলেও ১৪টি রেস্তোরাঁ ও খাবারের দোকান খুলে ব্যবসা করা হচ্ছিল ওই ভবনে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর রাজধানীর বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবনজুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয়টি নিয়ে আলোচনায় আসে। সমালোচনার মুখে অভিযানে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সিটি করপোরেশন, পুলিশ ও ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X