কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৯:১৯ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরপুলে ভবনের আগুন নিয়ন্ত্রণে

হাতিরপুলে ভবনে আগুন লাগার ঘটনায় সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক। ছবি : সংগৃহীত
হাতিরপুলে ভবনে আগুন লাগার ঘটনায় সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকার বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের সময় ছয়তলা ‘রাজ কমপ্লেক্সের’ দোতলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে শুরুতে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। ৭টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

স্থানীয়রা জানান, ভবনটির মালিকানা নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। একটি পক্ষের ধারণা শত্রুতার বশবর্তী হয়ে আগুন লাগানো হতে পারে। যদি অন্য পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিসও কিছু জানাতে পারেনি।

এদিকে, ফায়ার সার্ভিসের কাজ করার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর দুটি অগ্নিনির্বাপণ ইউনিট।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটের দিকে নৌবাহিনীর অগ্নিনির্বাপণ টিমের লিডিং ফায়ারম্যান মোহাইমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১০

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১১

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১২

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৩

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৫

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৭

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৯

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

২০
X