কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৮:৪৪ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে ফয়সাল (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রাসেল (২২) নামে আরেক যুবক আহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আহত রাসেল জানান, মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড়ের কিছুটা সামনে ১০-১২ জন মিলে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ফয়সালের সঙ্গে ওই এলাকার তানজিলা, তার স্বামী কালু ও তানজিলার ভাই শাহিনের সঙ্গে রাসেলের পূর্বশত্রুতা ছিল। তারাই আজকে এই হামলা করেছে।

এদিকে হাসপাতালে আহত ও নিহতের পরিবারের জানান, মিরপুর কালশী ই ব্লকের ৫ নম্বর লাইনের একটি বিহারি ক্যাম্পের বাসিন্দা তারা। নিহত ফয়সাল কারচুপির কাজ করত। পূর্বশত্রুতার কারণে তানজিলার ভাড়াটে লোকজন ছুরিকাঘাতে ফয়সালকে খুন করেছে। তবে তাদের সঙ্গে কী নিয়ে পূর্ব শত্রুতা ছিল তা জানাতে পারেনি স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত রাসেলের অবস্থাও গুরুতর। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ফয়সালের মরদেহ মর্গে রাখা হয়েছে।

পল্লবী থানার ওসি অপূর্ব হাসান কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নারী সংক্রান্ত ঘটনা নিয়ে ক্যাম্পের ভেতর নিজেদের মধ্যে কোন্দল নিয়ে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১০

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১২

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৩

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৪

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৫

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৬

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৭

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৯

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

২০
X