কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খলিলের চেয়েও কম দামে মাংস বিক্রি হচ্ছে পুরান ঢাকায় 

নয়নের মাংসের দোকানে ভিড় সাধারণ ক্রেতাদের। ছবি : কালবেলা
নয়নের মাংসের দোকানে ভিড় সাধারণ ক্রেতাদের। ছবি : কালবেলা

গরুর মাংস কম দামে বিক্রি করে আলোচনায় আসেন উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। এবার তার চেয়েও কম দামে মাংস বিক্রি করছেন পুরান ঢাকার মাংস ব্যবসায়ী নয়ন আহমেদ। যেখানে খলিলুর রহমান মাংস বিক্রি করছেন ৫৯৫ টাকায় সেখানে তার চেয়েও কম দামে ৫৮০ টাকায় প্রতিকেজি মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন নয়ন।

পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি বাংলা স্কুলের সামনে বিসমিল্লাহ খাশি-গরু সাপ্লাইয়ের দোকান থেকেই তিনি ৫৮০ টাকায় প্রতিকেজি গরুর মাংস বিক্রি করছেন।

এদিকে কমদামে বিক্রির ঘোষণার পরপরই দোকানে ভিড় করতে দেখা যায় সাধারণ ক্রেতাদের।

মাংস কিনতে আসা ক্রেতারা বলেন, কম দামে ভালো মাংস পাচ্ছি। নয়ন হয়তো কম দামে গরু ক্রয় করছে এবং লাভ কম করছে তাই এই দামে বিক্রি করতে পারছে। তবে মাংসে কোনো সমস্যা দেখছি না।

ঢাকার মাংসের বাজারে ইতোমধ্যেই আলোচিত হয়ে উঠেছেন খলিলুর রহমান। এবার তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নয়ন আহমেদ। গত বছরের শেষ দিকে বাজারে যখন ৭০০ থেকে ৭৫০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছিল, তখন খলিলুর রহমান কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন। এবারের রোজায় এই ব্যবসায়ী ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংসের পাশাপাশি ৯০০ টাকা কেজিতে খাসির মাংসও বিক্রি করছেন৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X