কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মিলছে উটের দুধের চা, দাম জানলে অবাক হবেন

উটের দুধের চা। ছবি : সংগৃহীত
উটের দুধের চা। ছবি : সংগৃহীত

চা পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। সব ঋতুতেই চায়ের আবেদন যেন ফুরাবার নয়। সাধারণত রাস্তার পাশে বা টঙের দোকানের র চা, কনডেন্সড মিল্কের বা গরুর দুধের পাউডারে তৈরি চা পাওয়া যায়। কোন কোন দোকানে লেমন টি, গ্রিন টি ও মাসালা চা-ও পাওয়া যায়। তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সম্প্রতি অনেকেই হয়তো খেয়াল করেছেন―ঢাকায় পাওয়া যাচ্ছে উটের দুধের চা।

ঢাকায় কোথায় উটের দুধের চা পাওয়া যায়? এ প্রশ্ন অনেকের। সে প্রশ্নের উত্তরও রয়েছে। ঢাকার গুলশান-২ গোল চত্বরের একটু আগেই ল্যাবএইডের উল্টো দিকে ৫২ নম্বর বাড়িতে ব্যাচেলরস এক্সপ্রেস রেস্টুরেন্ট। উটের দুধের চা সেখানেই বিক্রি হচ্ছে।

রেস্টুরেন্টটি চালু হয়েছে গত ৬ ফেব্রুয়ারি। এর কাজ চলমান থাকায় আপাতত নিচ তলায় চেয়ার-টেবিলে বসে চা পানের সুযোগ পাওয়া যাচ্ছে। এ রেস্টুরেন্টের উদ্যোক্তা তরুণ দুই বন্ধু আমিনুল ইসলাম ও মাহবুব হাসান। দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন তারা। মাহবুব হাসান উটের দুধের চায়ের ব্যাপারে বলেন, উটের দুধে বিভিন্ন উপকারিতা রয়েছে। আমাদের দেশে উটের দুধের চা পাওয়া যায় না।

তিনি আরও বলেন, যেকোনো রেস্টুরেন্ট চলে ভাইরালের ওপর। এ কারণে ভাবলাম নতুন আইটেম হিসেবে উটের দুধের চা তৈরি করলে মানুষ পছন্দ করতে পারেন। তারা এই চায়ের জন্য এখানে আসবেন, তারপর অন্য খাবারগুলো পছন্দ হলে সেগুলোও কিনবেন।

ঢাকায় উটের দুধ বিরল ও দুর্লভ হওয়ার পরও প্রতিদিন কীভাবে রেস্টুরেন্টের চাহিদা অনুযায়ী দুধ সংগ্রহ করেন তারা, এ ব্যাপারে মাহবুব বলেন, দুবাই থেকে প্যাকেট দুধ আমদানি করি আমরা। সংযুক্ত আরব আমিরাতের ক্যামেলিসাস ব্র্যান্ডের ক্যামেল মিল্ক পাউডার। অর্থাৎ, উটের দুধের গুড়া বা পাউডার। দুবাইতে আগের দিন জানালে পরদিন উটের গুঁড়া দুধ হাতে পান তারা। এ দুধের প্যাকেটের মেয়াদ এক বছর।

উটের দুধ দিয়ে চা তৈরিতে কাজী অ্যান্ড কাজী টির প্রিমিয়াস চা ব্যবহার করেন মাহবুব ও আমিনুল। চায়ের রঙে সাদার ভালোই উপস্থিতি। গাভির দুধের থেকে বেশ জোরালো গন্ধ। অনেক কড়া ও তাজা তাজা ভাব রয়েছে। চা পাতার স্বাদ ছাড়িয়ে সে চায়ের স্বাদ তীব্র।

ব্যাচেলর এক্সপ্রেস রেস্টুরেন্টটি রমজানে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত পেরিয়ে ভোর ৫টা পর্যন্ত খোলা থাকছে। অন্য সময়ে বেলা ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত খোলা থাকে। এখানে এক মগ উটের দুধের চায়ের দাম ৪০০ টাকা। আর মাসালা চা ২০০ এবং অন্যগুলো ৪০ থেকে ১৫০ টাকার মধ্যে। চা ছাড়াও রয়েছে বিভিন্ন ফলের জুস এবং পিৎজা, বার্গার, পাস্তা, মাঞ্চিসসহ অন্যান্য ফাস্ট ফুড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X