ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ আগুনে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে ছাই

রাজধানীর ডেমরায় লন্ডন এক্সপ্রেসের একটি গ্যারেজে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা
রাজধানীর ডেমরায় লন্ডন এক্সপ্রেসের একটি গ্যারেজে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় লন্ডন এক্সপ্রেসের একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওই গ্যারেজে থেমে থাকা দূর পাল্লার ১৪টি ভলভো লাক্সারিয়াস বাস পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে কয়েকটি বাসের সমস্ত কিছু পুড়ে যায় যায়।

সোমবার (১ এপ্রিল) রাত প্রায় ৯ টার দিকে কোনাপাড়া মিনি কক্সবাজার সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ হেড কোয়ার্টারের পাঁচটি ইউনিট এবং ২ হেভিকেল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুনের কোন সূত্রপাত খুঁজে পায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা জোনের-৫ প্রধান এ কে এম শামসুজ্জোহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে গ্যারেজে থাকা ১৪টি বাস পুড়ে ছাই হয়ে যায়। তবে গ্যারেজে কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে আমরা আমরা বাসের মূল্য সম্পর্কে এখনো কিছু বলতে পারছি না।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, একটি সুনসান জায়গায় গ্যারেজ করা হয়েছে বলে সাধারণত এলাকাবাসীর নজরে বিষয়টি পড়েনি। খবর পেয়ে ডেমরা, যাত্রাবাড়ী থানা পুলিশ একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গ্যারেজে কোনো নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১০

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১১

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১২

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৩

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৪

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৫

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৬

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৭

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৮

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৯

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

২০
X