বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১২:৫৬ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার রাস্তায় ফেলা হলো জাতীয় পার্টি নেতার লাশ

জাতীয় পার্টির (জেপি) নেতা সালাম বাহাদুর। পুরোনো ছবি
জাতীয় পার্টির (জেপি) নেতা সালাম বাহাদুর। পুরোনো ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে চলন্ত প্রাইভেটকার থেকে জাতীয় পার্টির (জেপি) নেতা সালাম বাহাদুরের লাশ ছুড়ে ফেলে পালিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার (১৫ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ৫২ বছর বয়সি সালামকে হত্যা করা হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সালাম জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঠিকাদারি করতেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ বলছে, একটি লাল রঙের প্রাইভেটকার থেকে দুই তরুণ-তরুণী লাশটি ফেলে দিয়ে পালিয়ে যায়। শনিবার রাত ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেটের সামনে তা দীর্ঘক্ষণ পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আজ রোববার তার পরিচয় সনাক্ত হলে তোলপাড় শুরু হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক কালবেলাকে বলেন, প্রাথমিক আলামতে মনে হয়েছে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, মেডিকেল কলেজ ও সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তা ছাড়া ঘটনার রহস্য উদ্ঘাটনে তারা তদন্ত শুরু করেছেন।

স্বজনেরা জানিয়েছেন, ধানমন্ডির ২৭ নম্বর সড়কে সালামের বাসা। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া কালবেলাকে বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X