কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ
ভাসানটেকে বাসায় আগুন

স্ত্রীর পর মারা গেলেন স্বামী

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাসানটেক এলাকায় আগুনের ঘটনায় দগ্ধ মো. লিটন চৌধুরী (৫২) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৬ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান তিনি।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে একই ইনস্টিটিউটে মারা যান লিটনের স্ত্রী সূর্য বানু (৪০)। আগের দিন রোববার মারা যান সূর্য বানুর মা মহিরুননেছা (৭০)।

এ প্রসঙ্গে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন,

লিটনের শরীরের ৬৭ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মশার কয়েল থেকে গত শুক্রবার ভোর চারটার দিকে ভাসানটেকের একটি বাসায় আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লাইনের ছিদ্র থেকে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে জমে ছিল। সেই গ্যাসে আগুন লাগে। মশার কয়েল জ্বালাতে গেলে সেই গ্যাসে আগুন লাগে।

এ ঘটনায় একই পরিবারের ছয়জন দগ্ধ হন। তারা হলেন আসবাবপত্র ব্যবসায়ী লিটন, তার স্ত্রী সূর্য বানু, দুই মেয়ে লিজা (১৮) ও লামিয়া (৭), ছেলে সুজন (৮) ও লিটনের শাশুড়ি মহিরুননেছা।

ঘটনার পর ছয়জনকেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখন সেখানে তিনজন চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X