কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক হাবিব

সভাপতি এহসান পারভেজ তুহিন (বাঁয়ে), সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (ডানে)। ছবি : সংগৃহীত
সভাপতি এহসান পারভেজ তুহিন (বাঁয়ে), সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (ডানে)। ছবি : সংগৃহীত

ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২৬) গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়েছে।

এতে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। আরও বক্তব্য রাখেন উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ) ।

অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহসভাপতি প্রতীক এজাজ (দেশ রূপান্তর), সুমন প্রামাণিক (দৈনিক নাগরিক সংবাদ)। সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি)। সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব রুবেল (কালের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারীবিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর সম্পাদক মামুনুর রশীদ (জনকণ্ঠ), স্পোর্টস সম্পাদক হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম (বিজনেস স্ট্যান্ডার্ড)।

নির্বাহী সদস্য- ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি), রাশেদ মেহেদী, আসিফ ইকবাল (মানবকণ্ঠ), মাহমুদ শাওন (দীপ্ত টিভি), সাদিয়া কানিজ লিজা (আরটিভি), সাকিবুর রহমান (আরটিভি), মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X