বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

সিলেটের বিয়ানীবাজারে ট্রাফিক পুলিশ সদস্যদের ঘুষ লেনদেনের চিত্র। ছবি : ভিডিও থেকে নেওয়া
সিলেটের বিয়ানীবাজারে ট্রাফিক পুলিশ সদস্যদের ঘুষ লেনদেনের চিত্র। ছবি : ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ায় সিলেটের বিয়ানীবাজারের দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সার্জেন্ট দেবাশিষ এবং এটিএসআই সাঈদ। বুধবার (২৭ আগস্ট) রাতে তাদের ক্লোজ করে সিলেট পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনির ভেতরে এক ব্যক্তির কাছ থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিও ফুটেজটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠলে তাদের বিয়ানীবাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

ভাইরাল হওয়ায় ২১ সেকেন্ডের ভিডিও দেখা যায়, সাদা শার্ট পরিহিত পরিবহন চালক মাছুম নামে একজন এটিএসআই সাঈদের হাতে থাকা খাতার মধ্যে এক হাজার টাকার দুটি নোট ঢুকিয়ে দিচ্ছেন। এর কয়েক সেকেন্ড আগে ভিডিওতে পরিবহন চালক মাছুমকে উদ্দেশ্যে করে কেউ একজনকে বলতে শোনা যায়, ‘আমি মাতিয়ার তুমি ওগুইন দিও (আমি কথা বলতেছি তুমি এই টাকা দিও)’। টাকা লেনদেনের পর ভিডিওতে দেখা যায়, সার্জেন্ট দেবাশিষকে টাকার বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন এটিএসআই সাঈদ।

ভাইরাল হওয়া ঘুষ লেনদেনের ভিডিওর বিষয়ে জানতে ট্রাফিক সার্জেন্ট দেবাশিষের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ থাকায় কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১১

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৬

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৯

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

২০
X