কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধিতে পাশে থাকবেন অর্থ প্রতিমন্ত্রী

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নারী মৈত্রীর উদ্যোগে চিঠি জমা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নারী মৈত্রীর উদ্যোগে চিঠি জমা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের নারী সদস্য ফোরামের স্বাক্ষর সংবলিত একটি চিঠি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দপ্তরে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে এই চিঠি জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান। তিনি তামাকজাতদ্রব্যে কর বৃদ্ধি ও তামাকবিরোধী সব কর্মকাণ্ডে নারী মৈত্রীর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

তামাকের ব্যবহার কমানোর একটি কার্যকর উপায় হলো তামাকজাতদ্রব্যে কর বৃদ্ধি করা। কর বৃদ্ধি করা হলে তামাকজাত দ্রব্য ব্যবহারে যেমন মানুষ নিরুৎসাহিত হবে, তেমনি জাতীয় রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

তামাকের নেতিবাচক প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষার নিমিত্ত আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তামাক কর ও দাম বৃদ্ধির জন্য তামাকবিরোধী নারী সাংসদ ফোরামের প্রস্তাবনাগুলো হচ্ছে-

১. প্রতি ১০ শলাকা সিগারেটের নিম্নস্তরের মূল্য ৬০ টাকা, মধ্যম স্তরের মূল্য ৮০ টাকা, উচ্চ স্তরের মূল্য ১৩০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের মূল্য ১৭০ টাকা নির্ধারণ করা। অন্যান্য স্তরের মতো নিম্ন স্তরের সিগারেটের ওপরও ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা।

২. ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা।

৩. প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা ৫৫ টাকা, এবং প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা।

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে উল্লিখিত প্রস্তাবসমূহ বাস্তবায়ন করা হলে কেবল সিগারেট খাত থেকেই প্রায় ৪৭ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে, প্রায় ১৫ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় ১০ লাখ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। এটি সুস্পষ্টভাবে সরকার ও জনগণ উভয়ের জন্যই লাভজনক। এটি ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X