কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৫:২৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির তারুণ্যের সমাবেশ

নেতাদের ভারে ভেঙে পড়ল মঞ্চ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে। ছবি : কালবেলা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ নেতাদের ভিড় সামলাতে না পেরে ভেঙে পড়েছে মঞ্চ।

শনিবার (২২ জুলাই) বেলা ২টার দিকে সমাবেশের মূল কার্যক্রম শুরুর আগে এ ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের পা ভেঙে গেছে, মচকে গেছে আরেকজনের।

আহতদের মধ্যে বেসরকারি বাংলা টিভির সিনিয়র রিপোর্টার শিউলী আক্তার এবং ছাত্রদলের কর্মী নাঈম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘নাঈমের বাম পা ভেঙেছে, তাকে ভর্তি করা হয়েছে। সাংবাদিক শিউলির বাম গোড়ালি মচকে গেছে। আমরা দুজনের পা প্লাস্টার করে দিয়েছি।’

নাঈম সংবাদিকদের বলেন, তিনি মঞ্চের পেছনের দিকে ছিলেন। হঠাৎ সেটি ধসে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী যুবদল কর্মী সোহরাব উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘মাইকে নেতারা বারবার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করলেও কেউ শোনেনি। একপর্যায়ে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে।’

সে সময় মূল সমাবেশের আগে মঞ্চে গণসংগীত পরিবেশন করা হচ্ছিল বলেও জানান তিনি।

মঞ্চ ভেঙে পড়ার পর পিকআপ ভ্যানে অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করা হয়েছে। দুর্ঘটনার পর বিকেল ৩টার আগে আগে বিএনপি জনসমাবেশস্থলে পৌঁছান মির্জা ফখরুল।

এর আগে সমাবেশ ঘিরে গতকাল শুক্রবার (২১ জুলাই) রাত থেকে ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। আজ ভোর থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ ও মৎস্যভবন এলাকায়ও নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

নতুন ভোটার আর তরুণদের কাছে টানতে জুন মাসের প্রথমদিকে বিএনপি ‘তারুণ্য সমাবেশে’র ঘোষণা দেয়। দলটির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এই সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করে দলটির নীতি নির্ধারণী ফোরাম। সংগঠন তিনটির পক্ষ থেকে পরে দিনক্ষণ ও তারিখ ঘোষণা করা হয়। ওই ঘোষণা অনুযায়ী, ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ করেছে।

এই সমাবেশে বিএনপির নতুন কর্মসূচি আসবে বলেও জানা গেছে। দলটি ফের শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। সেক্ষেত্রে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের কথা ভাবছে বিএনপি। দলটি আরও কিছুদিন গতানুগতিক কর্মসূচি দিয়ে ধীরে চালো নীতিতে এগোতে চায়।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এবার বিএনপি ঢাকাকে টার্গেট করেই এগোচ্ছে। তাই যে কোনো পরিস্থিতিতে ঢাকা ঘেরাও বা অবরোধ করার প্রস্তুতিও রয়েছে দলটির। ঢাকার বাইরে নেতাকর্মীদেরও রাজধানীতে অবস্থান নিয়ে আন্দোলন করা লাগতে পারে বলে দলটি এরই মধ্যে বার্তা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X