কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ডিএসসিসির হটলাইন চালু

কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছে পরিচ্ছন্ন কর্মীরা। পুরোনো ছবি
কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছে পরিচ্ছন্ন কর্মীরা। পুরোনো ছবি

কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণে হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ডিএসসিসির মুখপাত্র আবু নাছের এ তথ্য জানান।

তিনি জানান, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আজ থেকে ঢাদসিক এলাকায় প্রতিষ্ঠিত ১০টি অস্থায়ী পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি শুরু হয়েছে। এছাড়াও ঈদের দিন দুপুর ২টা হতে ঈদের পরবর্তী দিন পর্যন্ত ওয়ার্ডভিত্তিক কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে মাঠপর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় এবং ঢাদসিক এলাকার বাসিন্দাদের এ সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কাজ করবে।

কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ করা না হলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সামষ্টিক কার্যক্রম তদারকি ও ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে দপ্তর আদেশ জারি করা হয়েছে। মোট ১৩টি সেশনের মাধ্যমে শুক্রবার দুপুর ২টা থেকে আগামী ১৮ জুন রাত ১০টা পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে।

পাশাপাশি ইজারাকৃত ১০টি অস্থায়ী কোরবানির পশুর হাটের আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মৌসুমী চামড়া ব্যবসায়ীদের যত্রতত্র অস্থায়ী বিক্রয় কার্যক্রম বন্ধ করতে করপোরেশনের ৬ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত করে দপ্তর আদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে ইজারাকৃত ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটের তথ্য আদান-প্রদান ও পর্যবেক্ষণের লক্ষ্যে করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ১১টি দল (টিম) গঠন করে ভিন্ন আরেকটি দপ্তর আদেশ জারি করা হয়েছে।

ভিন্ন আরেক দপ্তর আদেশে কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন সচিত্র তদারকির লক্ষ্যে ১০টি দল গঠন করা হয়। এই দলগুলো দক্ষিণ সিটির ১০ অঞ্চলে দায়িত্ব পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১২

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৩

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৪

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৫

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৬

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৭

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৮

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৯

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

২০
X