কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পরিচয় দিলেও বিচারককে চর থাপ্পড়

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পরিচয় দিলেও বিচারককে চর থাপ্পড় মেরেছেন এক প্রাইভেটকারের চালক। রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২৩ জুন) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারক প্রাইভেট গাড়িতে টাঙ্গাইলে যাচ্ছিলেন। রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় পৌঁছালে তার গাড়িতে ধাক্কা দেয় এক মোটরসাইকেল চালক। পরে চালকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে বিচারক নিজের পরিচয় দিলেও আসামিরা তাকে চর থাপ্পড় মারেন। এ ঘটনায় করা মামলায় প্রাইভেট গাড়ির চালক মো. আলীকে গত ১৬ জুন কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৭ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারক প্রাইভেট গাড়িতে হাতিরঝিল হয়ে টাঙ্গাইলে যাচ্ছিলেন। এ সময় হাতিরঝিল মধুবাগ ব্রিজের ওপরে একজন মোটরসাইকেল আরোহী তার গাড়িতে ধাক্কা দেয়। তখন ওই বিচারক গাড়ি থেকে নেমে অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহীকে থামান। মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে সে (চালক) তর্কাতর্কি শুরু করেন। পরে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তবে অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী গতিরোধ করেন। এমন সময় প্রাইভেটকার চালক মো. আলী তার গাড়ি থেকে নামেন। এরপর মোটরসাইকেল আরোহীর সঙ্গে যোগ দিয়ে তর্কাতর্কি করে। তখন বিচারক নিজের পরিচয় দেন। এতে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দেয়। পরে আসামি আলী ও অজ্ঞাতনামা আসামি মোটরসাইকেল চালক বিচারককে চর থাপ্পড় মারতে শুরু করেন। এ ছাড়া তাকে হত্যার উদ্দেশে গলা চেপে ধরে রাখে এবং মেরে ফেলতে চেষ্টা করে। তখন বিচারকের সঙ্গে থাকা অফিস সহায়ক হুমায়ুন কবির বাধা দিলে অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী তাকেও কিল ঘুষি মেরে মাথা, ঘাড় ও পিঠে জখম করে।

এ ঘটনায় গত ১৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক (ওমেদার) হুমায়ুন কবির বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X