কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স দিতে পারবে ঢাকার ৬২ ইউনিয়নের বাসিন্দারা 

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা

ক্যাশলেস স্মার্ট ইউনিয়ন পরিষদের সেবার আওতায় ঢাকা জেলার ৬২টি ইউনিয়নের নাগরিকরা এখন থেকে নিজস্ব ইউনিক আইডি ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। ট্যাক্স প্রদান করার সঙ্গে সঙ্গে ট্যাক্স প্রদানের রসিদ দেখা ও ডাউনলোড করা যাবে।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা প্রশাসক আনিসুর রহমান। আগামী শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এ উদ্যোগের কার্যক্রম হিসেবে ঢাকা জেলার ৬২টি ইউনিয়নের সকলের ব্যক্তিগত তথ্য, খানা জরিপ তথ্য, আবাসন তথ্য, হোল্ডিং তথ্যের সমন্বয়ে প্রায় ৪ লক্ষ ডেটা এন্ট্রি করা হয়। আদর্শ কর তফসিল ২০১৩ অনুযায়ী ধার্য করা হয়েছে কর। যার পরিপ্রেক্ষিতে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। নাগরিক যাতে ঘরে বসেই ট্যাক্স প্রদান করতে পারেন সে উদ্দেশ্যে গত ৩০ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিকাশ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি, স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষে জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে প্রতিটি ইউনিয়নে অনলাইন বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে যা সেন্ট্রালি মনিটর করতে পারেন উপজেলা এবং জেলা প্রশাসন। হোল্ডিং ট্যাক্স ছাড়াও ঢাকা জেলায় নাগরিক, ওয়ারিশ, পারিবারিক, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ধরনের অনলাইন সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সেবার ফি বিকাশের মাধ্যমে প্রদানের প্লাটফর্ম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে জনগণের সময়, খরচ ও ইউনিয়ন পরিষদে যাতায়াত কমবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং নাগরিক সেবা সহজীকরণের ক্ষেত্রে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম একটি অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X