বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের সাড়ে ৩ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

কুমিল্লার তিতাসে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে শপথ নিলেন মো. খোকন। ছবি : কালবেলা
কুমিল্লার তিতাসে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে শপথ নিলেন মো. খোকন। ছবি : কালবেলা

কুমিল্লার তিতাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাড়ে তিন বছর পর মেম্বার হিসেবে শপথ নিলেন মো. খোকন। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন তার কক্ষে খোকনকে শপথবাক্য পাঠ করান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর জগতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ৬ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোকন পান ২৯৭ ভোট। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে খোকন একই বছর নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে প্রায় দুই বছর পর ভোট পুনর্গণনা করা হলে দেখা যায়, খোকন পান ২৯৭ ভোট এবং নুরুল ইসলাম পান ২৯৬ ভোট।

এরপর সংশোধনী গেজেট প্রকাশিত হয় গত বছরের ৩০ ডিসেম্বর। তবে নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সর্বশেষ হাইকোর্টও নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। এরই ধারাবাহিকতায় বুধবার আনুষ্ঠানিকভাবে খোকনকে শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ নেওয়ার পর মো. খোকন জানান, তখন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হারানো হয়েছিল। দীর্ঘ সময় ভোগান্তি পেরিয়ে অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X