মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে মুন্সীগঞ্জে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

মুন্সীগঞ্জে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

‘এগিয়ে থাকে, এগিয়ে রাখে’ এ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে দৈনিক কালবেলার নবযাত্রার এক বছর পূর্তি উদযাপিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সফিউদ্দীন আহম্মেদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও কেক কাকার মধ্য দিয়ে নবযাত্রার বছর পূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভার আয়োজন করা হয়।পরে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে কেক কাটার মধ্য দিয়ে সংবাদকর্মীদের নিয়ে দৈনিক কালবেলার নবযাত্রার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ ই হাসান তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান সুমন।

দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো. কায়সার হামিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দিপু, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লিটন মাহমুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অ্যাড. সুজন হায়দার জনি, সিরাজিখান প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাবুল, এনটিভির জেলা প্রতিনিধি মঈনুদ্দিন সুমন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম টিটু, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রতন, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সময়ের আলোর প্রতিনিধি জুয়েল রানা, চ্যানেল ফোরের জেলা প্রতিনিধি জাফর মিয়া, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি শুভ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, ৭১ টিভির শ্রীনগর প্রতিনিধি শাহ আলম মিতুল, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জিতু রায়, দৈনিক কালবেলার সিরাজদিখান প্রতিনিধি মো. দিদার হোসেন, শ্রীনগর প্রতিনিধি ওবায়দুল হক ও গজারিয়া প্রতিনিধি সাঈদ হাসান আরফান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১০

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১২

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৩

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৪

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৬

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৭

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৯

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

২০
X