শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

শরীয়তপুরে কালবেলার প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) দুবাই প্লাজার ক্যাফে চিকন্দী ফুড পার্ক রেস্তোরাঁয় এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলা পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি মো. মিরাজ সিকদারের সভাপতিত্বে ও সময় সংবাদের সাংবাদিক বি এম ইসরাফিলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি বাবু অনল কুমার দে, যুদ্ধাহত বীর মুক্তি যোদ্ধা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস ছামাদ মাস্টার, জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন ওসমান মীর, নওশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার।

আলোচনা সভায় অতিথিরা বলেন, মাত্র এক বছরের মধ্যেই কালবেলা পত্রিকা তাদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাদের এ ধারা অব্যহত থাকলে অচিরেই তারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম পরিণত হবে।

তারা আরও বলেন, কালবেলার ডিজিটাল প্লাটফর্ম এখন সবার ওপরে। আগামী দিনগুলোতে আরও সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়ে সফলতার চূড়ান্ত শিখরে আরোহন করবে।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই প্রতিনিধি এস এম মুজিবুর রহমান, প্রথম আলোর সত্যজিত ঘোষ, আমাদের সময় ও দেশ টিভি প্রতিনিধি মো. রোমান আকন্দ, ভোরের পাতার ব্যুরো চিফ জামাল মল্লিক, ডিবিসি নিউজও খবরের কাগজের রাজিব হোসেন রাজন, ইন্ডিপেনডেন্ট ও দেশ রূপান্তরের ছগির হোসেনে, সমকালের সুজন খান, বৈশাখী টিভির ইমন পেদা, ডেইলি স্টারের জাহিদ হাসান, যমুনার এসকে শাকিল, ঢাকা মেইলের আল আমিন, কালের কণ্ঠ ডামুড্যা প্রতিনিধি মেহেদী হাসান শিহাব, কালের কণ্ঠ নড়িয়া প্রতিনিধি মাহবুবুর রহমান, গ্লোবাল টিভির আকাশ, জাগো কণ্ঠের সোহেল রানা, সময় সংবাদের ক্যামেরা পার্সন শিহান, কালবেলা জাজিরা প্রতিনিধি আব্দুর রহিম, যায়যায়দিন নড়িয়া প্রতিনিধি রাব্বি ছৈয়াল প্রমুখ।

সভাপতির বক্তব্যে কালবেলা পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি মো. মিরাজ সিকদার বলেন, কালবেলা পত্রিকার নবযাত্রার বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা রইল। আপনাদের সার্বিক সহযোগিতা আজ কালবেলা পাঠক ও দর্শক নন্দিত একটি মিডিয়া হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা চাই আপনাদের সহযোগিতা ও ভালোবাসাকে পুঁজি করে কালবেলা পরিবার এগিয়ে যাবে বহুদুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X