জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

জামালপুরে দেশের অন্যতম গণমাধ্যম জাতীয় দৈনিক কালবেলা নবযাত্রার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে সোমবার (১৬ অক্টোবর) জামালপুর প্রেস ক্লাবে সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।

অ্যাডভোকেট বাকী বিল্লাহ বলেন, আবেদ খান যতগুলো পত্রিকায় কাজ করেছেন সব পত্রিকা দ্রুত এগিয়ে গেছে। আমরা আশা করি কালবেলার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের এক নম্বর পত্রিকা হিসেবে জায়গা করে নেবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, এত দ্রুত কালবেলা যে পর্যায়ে পৌঁছেছে তাতে বুঝা যায় কালবেলার পুরো টিম দুর্দান্ত কাজ করছে। জামালপুর প্রেস ক্লাবের অনুষ্ঠানে কালবেলার শেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম ও টাঙ্গাইল জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বলের অংশগ্রহণ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে মেয়র ছানু বলেন, এতে বুঝা যায় কালবেলার সাংবাদিকদের মধ্যে বন্ডিংও খুব চমৎকার।

জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সোহরাব হোসেন, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ কালবেলার এগিয়ে থাকার এবং এগিয়ে রাখার গল্পে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জামালপুর প্রতিনিধি মশিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ এবং ‘৭৫-এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সবার আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা নিরপেক্ষতা ধরে রেখে খবর প্রকাশের জন্য কালবেলা প্রকাশক ও সম্পাদকের ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষে ও ধর্মনিরপেক্ষভাবে এগিয়ে চলার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X