চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ময়লার ভাগাড়ে মানবভ্রূণ, উত্তর অজানা

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

বন্দর নগরী চট্টগ্রামে ময়লার ভাগাড়ে মিলছে মানবভ্রূণ। এই মানবভ্রূণ ময়লার ভাগাড়ে কীভাবে, তার উত্তর অজানা।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন তুলাতলি এলাকার একটি ময়লার ভাগাড় থেকে মানবভ্রূণ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় সেটি কবর দেওয়া হয়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মানবভ্রূণের বয়স ৪/৫ মাস হতে পারে। ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মানবভ্রূণটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুলাতুলি এলাকায় একটি ময়লার ভাগাড়ে মানবভ্রূণটি দেখা যায়। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ভ্রূণটি উদ্ধার করে।

ওসি সঞ্জয় কুমার বলেন, অবৈধ গর্ভপাতের পর ভ্রূণ ভাগাড়ে কে বা কারা ফেলে গেছে এলাকাবাসীও জানাতে পারেননি। ভ্রূণটির ওজন এক কেজির মতো হবে। এটি সুরতহাল করার মতো অবস্থায়ও ছিল না। এটি মাটি চাপা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে খুলশী থানাধীন পূর্ব নাছিরাবাদ আপন নিবাসের ফটকের সামনে ময়লার ভাগাড় থেকে দুটি মানবভ্রূণ উদ্ধার করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্লাহ জানান, কে বা কারা এগুলো এখানে ফেলে যায়। অবৈধ গর্ভপাতের মাধ্যমে তা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১০

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১১

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১২

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৩

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৫

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৬

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৮

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৯

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

২০
X