কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম-১০ উপনির্বাচন

৯৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে নৌকা

পুরোনো ছবি
পুরোনো ছবি

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ। এখন ভোট গণনা চলছে। এ পর্যন্ত ১৫৬ কেন্দ্রের মধ্যে ৯৬টির ফল জানা গেছে। যেখানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ৩২ হাজার ৯৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এর পরেই রয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সামসুল আলম। তিনি পেয়েছেন ৯২৭ ভোট।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম থেকে এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে আসনটিতে ভোটগ্রহণ করা হয়।

সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট দেন। এখন পর্যন্ত এই উপনির্বাচনে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

উপনির্বাচনে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদারে চার প্লাটুন বিজিবি, র‍্যাবের চারটি টহল দল এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল।

গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। এ উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি কক্ষে ইভিএমের মাধ্যমে তাদের ভোটগ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X