সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বস্তাভর্তি অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন সালাউদ্দিন

অস্ত্রসহ আটক যুবক। ছবি : কালবেলা
অস্ত্রসহ আটক যুবক। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বস্তাভর্তি অস্ত্র নিয়ে পালাতে গিয়ে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন এক শীর্ষ ডাকাত। এই সময় বস্তা খুলে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক ৬টি কার্তুজ পাওয়া যায়।

এই ঘটনায় অস্ত্রের বস্তা বহনকারী সালাউদ্দিন (৩৭) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থানা পুলিশ ও যৌথ বাহিনী গোপন সূত্রে জানতে পারে এলাকার এক শীর্ষ ডাকাত সালাউদ্দিন বস্তাভর্তি অস্ত্র বহন করে নিয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে দ্রুত পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রের বহনকারী সালাউদ্দিনকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় বস্তাটি খুলে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ছয়টি কার্তুজ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বড় একটি ডাকাতের দল অস্ত্র নিয়ে পাহাড়ে বসবাস করে। প্রায় সময় তারা অস্ত্র নিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ করে থাকে। সব সময় এলাকাবাসী ডাকাতের আতঙ্কে থাকে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬টি কার্তুজসহ সালাউদ্দিন নামের এক ডাকাতকে আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X