চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চাকরির দাবিতে চট্টগ্রামে ভিক্ষুকদের হুঁশিয়ারি

চাকরি পুনর্বাহালের দাবিতে চসিক ভবনের সামনে ভিক্ষুকদের মানববন্ধন। ছবি : কালবেলা
চাকরি পুনর্বাহালের দাবিতে চসিক ভবনের সামনে ভিক্ষুকদের মানববন্ধন। ছবি : কালবেলা

চাকরি পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন প্রায় ৪০ জন ভিক্ষুক। তাদের দাবি পুনর্বাসনের আশ্বাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সেবক পদে ২০১১ সালে তাদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্রায় ১০ বছর ২০২১ সালে কৌশলে তাদের ছাঁটাই করে দেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। এখন চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (৮ অক্টোবর) চসিকের প্রধান কার্যালয়ে টাইগারপাস এলাকায় মানববন্ধন করেন তারা। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন আন্দোলকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, ভারত, শ্রীলঙ্কার সঙ্গে পাল্লা দিয়ে ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজক হওয়ার সুযোগে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচ। খেলা চলাকালে চট্টগ্রাম শহরকে ভিক্ষুকমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নেন চসিকের তৎকালীন মেয়র মনজুর আলম। ভিআইপি মোড় থেকে ভিক্ষুক সরাতে পুনর্বাসনের আওতায় নিয়োগ দেওয়া হয় ৪০ জন প্রতিবন্ধী ভিক্ষুককে। তবে ২০২১ সালে চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী নিজের পছন্দের লোকজন নিয়োগ দিতে তাদের ছাঁটাইয়ের পরামর্শ দেন। তার পরামর্শ অনুসারে তৎকালীন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন নিয়োগপ্রাপ্ত ভিক্ষুকদের বেতন-ভাতা বন্ধ করে দেয়।

চসিকের প্রতিবন্ধী পরিচ্ছন্নকর্মী মোহাম্মদ কালাম হোসেন কালবেলাকে বলেন, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলমের নির্দেশক্রমে মোরশেদ আলম আমাদের বেতন বন্ধ করে দেন। পরে পুনর্বহালে দাবি নিয়ে সাবেক প্রশাসক খোরশেদ আলমের কাছে গিয়েছিলাম। কিন্তু চসিকের সিকিউরিটি ফোর্সরা অনেকটা গলাধাক্কা দিয়ে আমাদের বের করে দেয়।

উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, কাউকে নিয়োগ দেওয়া কিংবা ছাঁটাই করাসহ বেতন বন্ধ রাখার দায়িত্ব আমাদের নয়। তৎকালীন প্রশাসক আইনি এবং অফিসিয়ালভাবেই ব্যবস্থা নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X