মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কাগজপত্র ছাড়াই চলছে যানবাহন, জরিমানা

আইন না মেনে সড়কে চলাচল করার অপরাধে চট্টগ্রামে ২৮ যানবাহনকে জরিমানা। ছবি : কালবেলা
আইন না মেনে সড়কে চলাচল করার অপরাধে চট্টগ্রামে ২৮ যানবাহনকে জরিমানা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সড়কে বৈধ কাগজপত্র ছাড়াই দেদার চলছে পরিবহন। মোটরসাইকেল চালকরা ব্যবহার করছেন না হেলমেটও। বৃহস্পতিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম-কক্সবাজারের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে এমন ঘটনার সত্যতা পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮টি মামলায় জরিমানা করা হয়েছে ৭৭ হাজার ১০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। এ সময় তাকে সহযোগিতা করেন চট্টগ্রাম বিআরটিএর চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী, বিআরটিএর চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, মো. মেহেদী ইকবাল, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা।

সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এ অভিযান চালানো হয়। অভিযানে ২৮টি মামলায় ৭৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশন না থাকায় একজনকে ১৫০০ টাকা, ফিটনেস না থাকায় ৬ জনকে ২৯ হাজার ৯০০ টাকা, ট্যাক্স টোকেন না থাকায় ৩ জনকে ৬ হাজার টাকা, রুট পারমিট না থাকায় ৮ জনকে ৩২ হাজার টাকা, লাইসেন্স না থাকার ৮ জনকে ৪ হাজার ৮০০ টাকা, হেলমেট না থাকায় ১ জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া হাইড্রোলিক হর্ন না থাকায় ১ জনকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X