চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি নামফলক মুছে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না’

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন-ছবি কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন-ছবি কালবেলা

বিএনপি নামফলক মুছে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নগরীর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নাম মুছে দেওয়া হয়েছে সেটা ইতিহাসে থাকবে। আমি আবারও বলছি মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বা শেরে বাংলা একে ফজলুল হকসহ যাদের ইতিহাসে অবদান আছে তাদের নাম স্মরণীয় করে রাখতে হবে। সেটার ইতিহাস বিকৃত করা যাবে না।

শাহাদাত হোসেন বলেন, যার যা ইতিহাস আছে সেখানে থাকবে। আমরা কারও নামফলক মুছে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই নতুন প্রজম্ম সঠিক ইতিহাস জানুক। গত ১৬ বছর ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ইতিহাস বিকৃত করে তারা সব জায়গায় বাণিজ্যিক রুপ দিয়েছে। ইতিহাস ইতিহাসের গতিতে চলবে। আওয়ামী লীগের যে সঠিক ইতিহাস আছে সেটাকে আমরা বিকৃত করতে চাই না। ঠিক তেমনি বিএনপির যুগে যুগে অথবা দেশ স্বাধীন হওয়ার আগে যেসব মহানায়করা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল তাদের ইতিহাসকেও আমরা বিকৃত করতে চাই না।

আওয়ামী লীগ সরকারের লুটপাটকারীরা যখন ক্ষমতা নিয়েছে সঙ্গে সঙ্গে এ বিপ্লব উদ্যানের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বিপ্লব উদ্যানে মার্কেটের জন্য যে স্থাপনাগুলো করা হচ্ছে কাল সেগুলো ভেঙে দেওয়া হবে বলে জানান তিনি।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X