চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। এর মাধ্যমে সুস্থ জীবন গঠন সম্ভব। মাদকের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য তাদের খেলাধুলার প্রতি ধাবিত করতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ স্লোগান দিয়ে ঐতিহ্যবাহী তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে দ্বিতীয়বারের মতো রাত্রিকালীন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির এই উদ্যোগ প্রশংসনীয়। মালিক-কর্মচারী তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই এক কাতারে এসে কাজ করছে। শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আগামীতে শ্রমিকদের যত সমস্যা তা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। তাহলেই সুশৃঙ্খল এ সমিতির সুনাম অক্ষুণ্ন থাকবে।

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জামাল আহমদ, আব্দুর রহিম, সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক ও মোহাম্মদ আবু তালেব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X