চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

চট্টগ্রামে ‘বিজয়া সম্মিলনী’ অনুষ্ঠানে বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে ‘বিজয়া সম্মিলনী’ অনুষ্ঠানে বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি গড়তে হলে প্রয়োজন ঐক্য ও সম্প্রীতির চেতনা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যদি একসঙ্গে কাজ করে, তাহলে চট্টগ্রাম হতে পারে দেশের আদর্শ নগরী।

শনিবার (৪ অক্টোবর) রাতে নগরের দক্ষিণ পাহাড়তলীর আমান বাজারের রেবতী মহাজন বাড়িতে ‘বিজয়া সম্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে পরিবর্তন শ্রীশ্রী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্থানীয় দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা। উদ্বোধক ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক টুনটু দাশ বিজয়। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি সুনীল ও সাধারণ সম্পাদক জেএস যিশু। বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সৈয়দ নেছার উদ্দিন বুলু, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক লায়ন আরকে দাশ রূপু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বাজুস চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রণব ধর, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিলন শর্মা এবং চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, পরিবর্তনের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. নাজিবুল হাসান রাজীব, ধর্মীয় বক্তা রূপন ধর, ক্রীড়া সংগঠক ও তরুণ রাজনীতিক সাঈদুর রহমান সাঈদ, সনাতনী নেতা লায়ন সম্পদ দে, বায়েজিদ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার দেওয়ানজি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট হাটহাজারী উপজেলার সদস্য সচিব শিমুল নাথসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X