রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
বন্যা ও পাহাড় ধস

রাঙামাটিতে আশ্রয়কেন্দ্রে সহস্রাধিক মানুষ

রাঙামাটিতে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে সহস্রাধিক মানুষকে। ছবি : কালবেলা
রাঙামাটিতে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে সহস্রাধিক মানুষকে। ছবি : কালবেলা

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যায় ৩০৮টি ঘর, চারটি সেতু-কালভার্ট এবং ২০টি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১৫টি স্থানে দেখা দিয়েছে ছোট-বড় ভাঙন। জেলায় ৭৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১২ শতাধিক মানুষ।

এ ছাড়াও বাঘাইছড়ি, জুরাছড়ি ও বরকল উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। ডুবে গেছে দুটি বাজার। তা ছাড়া আটটি সড়ক তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল।

এদিকে সোমবার পাহাড়ি ঢলে নৌকা ডুবে সুমেন চাকমা (১৯) নামে একজন কাপ্তাই হ্রদে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে শহরের সিভিল সার্জন বাংলোর পাহাড় ধসে চারটি পরিবার আটকা পড়লে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসন গিয়ে তাদের উদ্ধার করে। তারাসহ এলাকার প্রায় ১০টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ছাড়াও শহরের মানিকছড়ি এলাকায় সড়কের ওপর ধসে পড়েছে পাহাড়।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, কর্ণফুলি নদীতে তীব্র সোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ খান জানান, রাঙামাটির বরকলে পানিতে পড়ে একজন নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিজ কাজ করছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১০

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১১

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১২

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৩

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৫

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৬

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৭

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৮

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৯

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

২০
X