আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ‘দুঃখ’ আনোয়ারার দুই স্লুইসগেট

আনোয়ারা কান্দরিয়া খালের স্লুইসগেট (বাঁয়ে) ও দক্ষিণ ইছাখালী ফকিরহাট স্লুইসগেট। ছবি : কালবেলা
আনোয়ারা কান্দরিয়া খালের স্লুইসগেট (বাঁয়ে) ও দক্ষিণ ইছাখালী ফকিরহাট স্লুইসগেট। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের বাঘখাইন কান্দরিয়া খালের মুখে চার কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে নির্মাণ করা হয় স্লুইস গেট। গত বছর তলিয়ে যায় সেই স্লুইসগেট। অপরদিকে হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী খালের নির্মাণাধীন স্লুইসগেটের কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদার।

দুই স্লুইসগেটের কারণে দুই ইউনিয়নের আট গ্রাম এখন জোয়ারের পানিতে ডুবে আর ভাটায় জাগে। এতে দুর্ভোগের শেষ নেই স্থানীয় বাসিন্দাদের। স্লুইসগেটের কারণে কৃষকরাও চিন্তিত।

স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে প্রায় ২০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, ২০২১ সালে পানি উন্নয়ন বোর্ড ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে উপজেলার চাতরী ইউনিয়নের বাঘখাইন কান্দরিয়া খালের স্লুইস গেট। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিংয়ের নির্মাণকাজ সম্পন্ন করেন। কাজে অনিয়মের কারণে এক বছরের মাথায় স্লুইস গেটটি বেড়িবাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে তলিয়ে যায়। ফলে গত এক বছর ধরে উপজেলার বাঘখাইন, কেঁয়াগড়, সিংহরা ও চাতরী গ্রামের ৫০০ একরেরও অধিক জমিসহ অনেক বসতঘরে জোয়ারের পানি উঠানামা করছে। এতে করে এসব জমিতে চাষাবাদ হুমকির মুখে পড়েছে। এ ছাড়া শিকলবাহা খালের ভাঙনের শিকার হয়ে বাঘখাইন মোল্লাপাড়া গ্রামটির সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দিন দিন বেড়েই চলছে স্থানীয়দের দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম, অব্যবস্থাপনা, স্লুইস গেট নির্মাণ ত্রুটি ও প্রভাবশালীদের মৎস্য ফাঁড় ব্যবসার কারণে বেড়িবাঁধ তলিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

অপরদিকে হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী ফকিরহাট এলাকায় ৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটের কাজ অসম্পন্ন রেখে পালিয়ে যায় আলম অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে করে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ইউনিয়নের হাইলধর, ইছাখালী, পীরখাইন ও মালঘর গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামে এখনো জোয়ারের পানি উঠানামা করছে। দুর্ভোগে পড়েছে চার গ্রামের মানুষ।

স্থানীয় ইউপি চেয়ারম্যাম কলিম উদ্দিন বলেন, এই স্লুইসগেটের কারণে পাহাড়ি ঢলের পানিতে পুরো ইউনিয়ন প্লাবিত হয়েছে। এখনো চার গ্রামে জোয়ারের পানি উঠানামা করছে।

ফকিরহাট স্লুইসগেট নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান আলম অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, স্লুইসগেটের কাজ প্রায় শেষের দিকে। কিন্তু স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে বারবার চাঁদা দাবি করা ও আমার কাজের লোকজনকে মারধর করার কারণে কাজ করতে পারছি না।

এসব বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ বলেন, চাতরী ইউনিয়নের কান্দরিয়া খালে স্লুইসগেটটি আগের চেয়ে বড় পরিসরে নির্মিত হবে। এটির নতুন প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইছাখালী ফকিহাট স্লুইসগেটে আমরা জোয়ারের পানি ঠেকাতে জরুরিভাবে মাটি দিয়ে বাঁধ দিয়েছি। বর্ষা শেষ হলে এটির কাজও ধরা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১০

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১১

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৫

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৬

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৭

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৮

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৯

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

২০
X