বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১১:৫৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২:২৯ এএম
অনলাইন সংস্করণ

সাঈদীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেলের স্ট্যাটাস

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (বায়ে) ও দেলাওয়ার হোসাইন সাঈদী। ছবি : সংগৃহীত
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (বায়ে) ও দেলাওয়ার হোসাইন সাঈদী। ছবি : সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই পোস্ট দেন তিনি। এর আগে রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএসইউ) হাসপাতালে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় দেলাওয়ার হোসাইন সাঈদীর।

তার মৃত্যুর পর ফেসবুক পোস্টে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল লিখেছেন, ‘১৯৭০ সালের নির্বাচনে প্রায় ২৪ শতাংশ জনগোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয় নাই। এরপরেও বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ সেই জনগোষ্ঠীর প্রজন্মের একটি অংশ, যা কিছুটা আকারে বেড়েছে বা কমেছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোকাভিভূত হবেন।’

শিক্ষা উপমন্ত্রী আরও জানান, ‘এরা ছিল, এরা থাকবে, এদেরকে চিনে রাখতে হবে, আমাদের মধ্যেই আছে এদের অনেকে। সাঈদী বাংলাদেশের সর্বোচ্চ আদালতে মানুষ হত্যার অপরাধের অভিযোগে দণ্ডিত যুদ্ধাপরাধী ছিলেন। পবিত্র কোরআনের উপরে তরজমার জ্ঞান নিয়ে আমার মন্তব্য করা উচিত হবে না। তবে, তিনি বাংলাদেশে দ্বীনে ইসলামকে রাজনৈতিক স্বার্থ হাসিলের পন্থায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যারা সাঈদীর পন্থায় এবং আদর্শে উজ্জীবিত, এরাই সাঈদীর মৃত্যুর শোকে শোকাভিভূত হয়।’

তিনি আরও লিখেছেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সত্যকে সত্য, মিথ্যা এবং অপরাধকে মিথ্যা এবং অপরাধ হিসেবে চিনে নেওয়ার তৌফিক দিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X