বোয়ালখালী ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৫:৫৩ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেপ্তার

বোয়ালখালীতে সন্ত্রাসী বাবুল  গ্রেপ্তার। ছবি : কালবেলা
বোয়ালখালীতে সন্ত্রাসী বাবুল গ্রেপ্তার। ছবি : কালবেলা

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুল (৩৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছে থেকে চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব খিতাপচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবুল উপজেলার পূর্ব চরণদ্বীপ মসজিদ ঘাট ইমাম উদ্দিনের বাড়ীর মোজাহের মিয়ার ছেলে।

চরনদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের সায়রাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন জানান, লিটনকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে । এছাড়াও তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

থানা সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে পূর্ব চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ ইসলাম লিটনকে (২৭) কুপিয়ে আহত করে বাবুল। তবে ঘটনার পরপরই বাবুল আত্মগোপন করে। এ ঘটনায় আহত লিটনের ভাই মোহাম্মদ আলম বাদী হয়ে বাবুলকে প্রধান আসামী করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন। এর আগেও ২০১৭ সালে ২ অক্টোবর দিনদুপুরে অস্ত্র উচিয়ে মহড়া দিয়ে আলোচনায় আসে খুন, অস্ত্র ও মাদক আইনে দায়েরকৃত অর্ধডজনেরও বেশি মামলার আসামী মো. বাবুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১১

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৩

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৪

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৫

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৬

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৭

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৮

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৯

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২০
X