আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় একটি ভাড়া বাসা থেকে হাবিবুর রহমান (৫৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চায়না ইকোনমিক জোনের গেট সংলগ্ন হামিদুর রহমান ম্যানসন নামে একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাবিবুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী রিজা মনি (২৫) বলেন, আমার স্বামীর প্রথম স্ত্রী মারা গেলে দুই বছর আগে আমাকে বিয়ে করেন। আমাদের সংসারে হাসিবুর রহমান নামে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী আগে এস আলম গ্রুপে চাকরি করতেন। সম্প্রতি তিনি ইট-বালি সরবরাহের ঠিকাদারি ব্যবসা শুরু করেন। গত সপ্তাহে আমি আমার মায়ের বাসায় যাই। দুই-তিন দিন ধরে স্বামীকে মোবাইলে কল দিলেও তিনি ধরেনি। আমি মনে করছি রাগ করে ধরছে না। আজ দুপুরে পুলিশ ফোনে জানাল আমার স্বামী মারা গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহত হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাসা থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X