চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম রেলস্টেশনে রানিং স্টাফদের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম রেলস্টেশনে রানিং স্টাফদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
চট্টগ্রাম রেলস্টেশনে রানিং স্টাফদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে চট্টগ্রাম রেলস্টেশনে বিক্ষোভ মিছিল করেছে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারীরা। এ সময় দাবি মানা না হলে আগামী ২৮ আগস্ট থেকে কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।

রোববার (২০ আগস্ট) নগরের চট্টগ্রাম রেলস্টেশনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, দফায় দফায় আমাদের আশ্বাস দিয়ে কাজে ফেরত নিলেও উপরমহলের কোনো অগ্রগতি দেখছি না। ফলে রানিং স্টাফদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

তাই আগামী ২৭ আগস্টের মধ্যে আমাদের মাইলেজ জটিলতার কোনো সঠিক সমাধান না দিলে ২৮ আগস্ট থেকে কর্মবিরতিতে যাবে রেলওয়ের রানিং স্টাফরা।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাইদুর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, খুরশিদ আলম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আলী, আব্দুল বারী, রবিউল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, আব্দুল হাকিম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকসহ রানিং স্টাফরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X