সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ
এসপির নম্বর ক্লোন

‘আমি বিপদে আছি, দুই লাখ টাকা পাঠাও’

‘আমি বিপদে আছি, দুই লাখ টাকা পাঠাও’

চট্টগ্রাম পুলিশ সুপারের নম্বর ক্লোন করে সীতাকুণ্ড থানার এক এসআইয়ের কাছে ফোন করে দুই লাখ টাকা দাবি করেছেন এক প্রতারক।

রোববার (২০ আগস্ট) এই ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের হয়েছে। এ নিয়ে অফিসারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় +৩৮০১৩২০১০৭৪০০ নম্বর মোবাইল থেকে চট্টগ্রাম পুলিশ সুপার পরিচয় দিয়ে থানার ডিউটি অফিসারের সরকারি নম্বর ০১৩২০১০৭৫০১ এ ফোন করে এক প্রতারক। এ সময় থানায় ডিউটিতে থাকা এসআই এস এম রবিউল আমিনের কাছে জানতে চায় সে ঠিকমতো সেবা দিচ্ছে তো। এরপর জিজ্ঞেস করে ডিউটিতে কোন কোন এসআই আছেন। পরিচয় দেওয়ার পরে সেইসব এসআইয়ের নম্বর চান ওই প্রতারক। পরে দায়িত্বে থাকা চারজন এএসআই ডিউটিতে ছিলেন। তাদের ইনচার্জ ছিলেন এসআই সোহেল। তার নম্বর দেওয়া হয়। পরে প্রতারক আমি বিপদে আছি বলে এসআই সোহেলকে মোবাইল নম্বর (০১৭১৬৩৯৬০৯৪) ফোন দিয়ে দুই লাখ টাকা পাঠাতে বলেন। এতে সোহেলের সন্দেহ হলে তিনি তাকে নানা কথার জালে ফাঁসাতে থাকেন। এক পর্যায়ে প্রতারককে এসআই সোহেল বলেন, আমি এসপি স্যারের কণ্ঠ চিনি। আপনি কোথায় আছেন বলেন, এতে প্রতারক সোহেলের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ফোন রেখে দেয়।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, ওই প্রতারক এসপি স্যারের ফোন নম্বর ক্লোন করে প্রথমে ডিউটি অফিসারকে ফোন করে ধমকায়। পরে এসআই সোহেলের মোবাইল ফোনে কল দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। আমি সবকিছু জানার পর সেই নম্বরটি এবং কথোপকথন শুনে সে যে একজন প্রতারক তা নিশ্চিত হই। পরে এসপি স্যারের সঙ্গে কথা বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়। প্রতারককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X