চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে : বিভাগীয় কমিশনার

চট্টগ্রামে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা। ছবি : কালবেলা
চট্টগ্রামে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরোনো পদ্ধতি। এ প্রক্রিয়াকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। যে কোনো শর্তে, যে কোনো অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

রোববার (২ মার্চ) সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিয়াউদ্দীন বলেন, ভোট দেওয়ার প্রচলন আমাদের দেশে অনেক প্রাচীন। যখন ভারতবর্ষ ছিল তখন থেকেই ভোট দিয়ে রাজা নির্বাচন করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয় এবং থানা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস এলাকা থেকে র‌্যালি বের হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

১০

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

১১

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

১২

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

১৩

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

১৪

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৫

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

১৬

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

১৭

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

১৮

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

১৯

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X