চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ‘অবাঞ্ছিত’ বলে বের করে দেওয়ার হুমকি বিএনপি নেতার

সভায় কথা বলেন আহমেদ আজম খান। ছবি : কালবেলা
সভায় কথা বলেন আহমেদ আজম খান। ছবি : কালবেলা

আমন্ত্রিত সাংবাদিকদের ‘অবাঞ্ছিত’ উল্লেখ করে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। পরে তার নির্দেশে বিএনপির নেতারা সাংবাদিকদের হল রুমের বাইরে নিয়ে যান।

বুধবার (১২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় এক সভায় তিনি সাংবাদিকদের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ করেন।

জানা যায়, ওই কনভেনশন সেন্টারে সকাল থেকে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা চলছিল। দুপুর ১২টার পর বিএনপির প্রচার বিভাগ থেকে বেলা ২টায় একটি জরুরি ব্রিফিং আছে বলে নির্ধারিত সময়ে সেখানে যাওয়ার অনুরোধ করা হয়।

খবর পেয়ে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীরা সেখানে সংবাদ সংগ্রহের জন্য যান। অনেকে দীর্ঘক্ষণ হলের নিচে রোদে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এক পর্যায়ে প্রচার বিভাগের কর্মীরা সাংবাদিকদের বিএনপির সভাস্থলের পাশে নিয়ে বসার ব্যবস্থা করেন।

এসময় সাংবাদিক দেখেই মঞ্চে বসা বিএনপির কেন্দ্রীয় এই ভাইস চেয়ারম্যান মাইক নিয়ে বলেন, এখানে যারা অবাঞ্ছিত তারা বের হয়ে যান, না হলে বের করে দেওয়া হবে। তার এমন আচরণে সাংবাদিকেরা রীতিমতো হতভম্ভ হয়ে পড়েন।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল এবং বিব্রত সাংবাদিকদের অনেকে দ্রুত সভাস্থল ত্যাগ করেন। সাংবাদিকদের ডেকে নিয়ে তাদের সঙ্গে এমন অভদ্র আচরণে দলের নেতাদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১০

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১১

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৫

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৬

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৭

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৮

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৯

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

২০
X