কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে হঠাৎ মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

মধ্যরাতে ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে নজিরবিহীন পদক্ষেপ। দূতাবাসের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত টিম সোয়াত মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাতে দূতাবাসের নিরাপত্তায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, সোমবার মার্কিন দূতাবাসে ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বেশকিছু সদস্যকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও বিশেষায়িত সোয়াট টিমের সদস্যরা রয়েছেন।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, এটা আমাদের রুটিন ডিউটি। মাঝেমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়। এখানে ডিএমপির সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আমিও দূতাবাসের সামনে রয়েছি।

তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, হামলার হুমকি ও নিরাপত্তা শঙ্কার বিষয়টি মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) জানায়। এরপর পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ), ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার, গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সোয়াত টিম ঘটনাস্থলে যান এবং নিরাপত্তা জোরদার করেন।

সোমবার রাত ৯টার পর থেকে মার্কিন দূতাবাস ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এক কথায়, সেখানে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তাবলয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ অন্যান্য বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X