সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ

স্থল হাজীবাড়ি জামে মসজিদের ফটক। ছবি : কালবেলা
স্থল হাজীবাড়ি জামে মসজিদের ফটক। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল হাজীবাড়ি জামে মসজিদের ইমামের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় স্থানীয় এক যুবক মসজিদ ও সংলগ্ন হেফজখানাটি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে ২৯ দিন ধরে মসজিদটিতে ইমামশূন্য থাকায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে চরম বিঘ্ন ঘটছে এবং ২০ শিক্ষার্থীর ধর্মীয় শিক্ষা ও থাকা-খাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্থল গ্রামের আবু ইসলাম সাদ্দাম নামের এক ব্যক্তি ইমাম হাসান আলীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি হেফজখানার বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে দেন। এর জেরে ইমাম হাসান আলী ভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন। এতে ধর্মীয় শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কিছু লোক সম্প্রতি আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান জুগলু দেশে এলে তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করায় তিনি ছুটি শেষ না করেই আমেরিকায় চলে যান। এই প্রবাসী ধর্মপ্রাণ ব্যক্তিই মাদ্রাসা ও মসজিদের ইমামের বেতন, শিক্ষার্থীদের থাকা-খাওয়া ও সব উন্নয়নের আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন।

ইমাম হাসান আলী মোবাইলে সাংবাদিকদের চাঁদা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বর রাতে আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। আমি আত্মভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে এসেছি।’

প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকা আল আমিন দ্রুত মাদ্রাসাটি চালু করে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সাদ্দামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সচেতন মহল চাঁদার দাবিতে এমন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘটনাকে মানবিকতার পরিপন্থি ও দুঃখজনক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X