চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চায় : মীর হেলাল

ইফতার মাহফিলে বক্তব্য দেন মীর হেলাল। ছবি : কালবেলা
ইফতার মাহফিলে বক্তব্য দেন মীর হেলাল। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, জনগণ দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার চায়। তাই দ্রুত নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) হাটহাজারী শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব নয়। পরিপূর্ণ সংস্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার।

মীর হেলাল আরো বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে।

শিকারপুর, বুড়িশ্চর, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির যৌত উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল, সভাপতিত্ব করেন ১৫নং বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X