চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৩:৪১ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য চাপ দেওয়ায় জোৎস্নাকে হত্যা করেন নয়ন

নয়ন বড়ুয়া। ছবি : কালবেলা
নয়ন বড়ুয়া। ছবি : কালবেলা

চট্টগ্রামে জোৎস্না বেগম নামে এক নারীকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। স্বামী পরিচয়ে একসঙ্গে থাকা নয়ন বড়ুয়া জোৎস্নাকে হত্যার পর বস্তাবন্দি করে সড়কের পাশে ফেলে দিয়ে চলে যায়।

কর্মস্থলে পরিচয় সূত্রে তারা প্রেমের সম্পর্কে জড়ান। এক মাস ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজনে বসবাস করেন একটি ভাড়া বাসায়। বারবার তাগাদা দেওয়ার পরও বিয়ের নিবন্ধন করতে রাজি হচ্ছিলেন না নয়ন বড়ুয়া। ধর্মান্তরিত হয়ে বিয়ে করার চাপ ও লোকজনকে বলে দেওয়ার হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে ওই নারীকে গলাটিপে হত্যা করা হয়।

সোমবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পিবিআই। জানানো হয়, হত্যার পর গুম করতেই মরদেহটি কম্বল পেঁচিয়ে বস্তাবন্দি করে ফেলে রেখে যায় নয়ন।

এর আগে গতকাল রোববার বিকেলে চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। নয়নের প্রথম স্ত্রী, দুই ছেলে সন্তান নিয়ে গ্রামে থাকেন। নয়ন রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকার জয় কুমার বাড়ির বাসিন্দা। তিনি একটি গার্মেন্টসের সুপারভাইজার পদে কর্মরত। জোৎস্না বেগমও সেখানে চকরি করতেন।

গত শনিবার বিকেলে নগরীর লালখান উড়াল সড়কের নিচে অজ্ঞাতপরিচয় হিসেবে জোৎস্নার লাশ উদ্ধার হয়। ওই দিনই লাশটি আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে জোৎস্নার বলে শনাক্ত করে পিবিআই। এরপর নিহত জোৎস্নার বড় বোন তৈয়বা বেগম বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১০

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১১

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১২

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৩

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৫

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৬

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৭

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৮

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X