চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

আহত শিশু আরাধ্য বিশ্বাস। ছবি : কালবেলা
আহত শিশু আরাধ্য বিশ্বাস। ছবি : কালবেলা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনার পর দুই দিন পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি কলেজছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রেমার অবস্থা তেমন ভালো না। অন্যিদকে একই দুর্ঘটনায় গুরুতর আহত শিশু আরাধ্য বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের আগ্রহেই তাকে সেখানে নেওয়া হচ্ছে।

এর আগে গত বুধবার সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসে থাকা প্রেমার বাবা রফিকুল ইসলাম (৪৮), মা স্ত্রী লুৎফুন নাহার (৩৭), বোন লিয়ানা ও ফুফাতো বোন তানিফা ইয়াসমিন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় প্রেমার আরেক বোন আনিশাও। সড়ক দুর্ঘটনায় ওই পাঁচজন ছাড়া মাইক্রোবাসে থাকা আরও নিহত পাঁচজন হলেন আরাধ্য বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস (৪৩) ও মা সাধনা মণ্ডল (৩৭), মামা আশীষ মণ্ডল (৫০) ও দিলীপ বিশ্বাসের সহকর্মী মোক্তার আহমেদ (৫২) এবং মাইক্রোবাসের চালক ইউছুফ আলী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার বিভাগের প্রধান ডা. হারুন-উর-রশিদ কালবেলাকে বলেন, তাসনিয়া ইসলাম প্রেমা একদমই ভালো নেই। দুইদিনেও জ্ঞান ফিরেনি। খুব খারাপ অবস্থায় আছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন শুক্রবার সাড়ে ১১টার দিকে কালবেলাকে বলেন, আরাধ্য বিশ্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রওনা করবে। স্কয়ার হাসপাতালের মালিক আরাধ্যের খবর জানতে পেরে স্কয়ারে চিকিৎসা করানোর আগ্রহ প্রকাশ করেন। তার চিকিৎসার ব্যয়ভার তারা বহন করার কথা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X